শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আগামী ২৭ জুন মেজর সিনহা হত্যার আসামিদের জামিন শুনানি

অনলাইন নিউজ পোর্টাল • 13 জুন 2021, 03:40 দুপুর • 859 বার পঠিত
আগামী ২৭ জুন মেজর সিনহা হত্যার আসামিদের জামিন শুনানি

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার অন্যতম আসামি টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক এসআই নন্দ দুলাল রক্ষিতের জামিন শুনানি আগামী ২৭ জুন নির্ধারণ করেছেন আদালত।
রোববার জেলা দায়রা জজ মো. ইসমাঈল হোসেনর আদালত এ আদেশ দিয়েছেন। কক্সবাজার জেলা দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম এ তথ্য জানিয়েছেন।

অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় এজাহারে সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ২ নম্বর এবং সাবেক এসআই নন্দ দুলাল রক্ষিত ৩ নম্বর আসামি হিসেবে নাম উল্লেখ রয়েছে।

এদিন ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক এসআই নন্দ দুলাল রক্ষিতের আইনজীবীরা জামিন চেয়ে আদালতে আবেদন করেন। আদালত আবেদনটি আমলে নিয়ে ২৭ জুন শুনানির দিন নির্ধারণ করেন।