শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আগামী ২৩ এপ্রিল থেকে ঈদের ট্রেনের টিকিট বিক্রি শুরু

মোহাম্মদ খাইরুল আমিন • 12 এপ্রিল 2022, 10:15 দুপুর • 736 বার পঠিত
আগামী ২৩ এপ্রিল থেকে ঈদের ট্রেনের টিকিট বিক্রি শুরু

আগামী ২৩ এপ্রিল থেকে ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের ঈদযাত্রার আগাম টিকিট বিক্রি শুরু হবে। প্রতিদিন অনলাইনে সকাল ৬টা থেকে এবং কাউন্টারে সকাল ৮টা থেকে টিকিট বিক্রি করা হবে।

২৫ এপ্রিল থেকে কোনো ট্রেনের সাপ্তাহিক বন্ধ থাকবে না বলে জানিয়েছে রেলওয়ে সূত্র।

২৩ এপ্রিল দেওয়া হবে ২৭ এপ্রিলের টিকিট, ২৪ এপ্রিল দেওয়া হবে ২৮ এপ্রিলের টিকিট, ২৫ এপ্রিল দেওয়া হবে ২৯ এপ্রিলের টিকিট, ২৬ এপ্রিল দেওয়া হবে ৩০ এপ্রিলের টিকিট এবং ২৭ এপ্রিল দেওয়া হবে ১ মে’র টিকিট।

চাঁদ দেখা সাপেক্ষে ২ মে ঈদুল ফিতর উদযাপিত হবে—এমন অনুমানে টিকিট বিক্রির এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে। যদি ১ মে চাঁদ দেখা না যায় সে ক্ষেত্রে ২৮ এপ্রিল ২ মে’র টিকিট দেওয়া হবে।

১ মে ফিরতি যাত্রার টিকিট দেওয়া হবে। ঈদের পর ফিরতি যাত্রা শুরু হবে ৫ মে।