শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
এডিটর`স চয়েস

আগামী ২১ জুলাই ঈদুল আজহা

অনলাইন নিউজ পোর্টাল • 11 জুলাই 2021, 07:32 বিকাল • 802 বার পঠিত
আগামী ২১ জুলাই ঈদুল আজহা

বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২১ জুলাই (১০ জিলহজ) বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে।

আজ রোববার সন্ধ্যায় ফেনীতে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে বলে জেলা প্রশাসক (ডিসি) কার্যালয় সূত্র নিশ্চিত করেছে।

আবার এদিকে সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসে। ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।