শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আগামী ১৬ জানুয়ারি থেকে ভার্চ্যুয়ালি চেম্বার জজ আদালত

মোহাম্মদ খাইরুল আমিন • 11 জানুয়ারী 2022, 05:58 বিকাল • 431 বার পঠিত
আগামী ১৬ জানুয়ারি থেকে ভার্চ্যুয়ালি চেম্বার জজ আদালত

করোনার ভাইরাসের সংক্রমণ বাড়ায় আগামী ১৬ জানুয়ারি থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালত ভার্চ্যুয়ালি চালানোর কথা বলেছেন।

মঙ্গলবার (১১ জানুয়ারি) আদালত চলাকালীন চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান আইনজীবীদের এমন তথ্য দেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, এ সময় আদালতে অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিনসহ অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।

করোনা ভাইরাসের সংক্রমণের সময় ভার্চ্যুয়ালি এবং ক্ষেত্র বিশেষে শারীরিক উপস্থিতিতে আদালতের কার্যক্রম চলে আসছিল। এর মধ্যে গত ২৯ নভেম্বর একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।  

ঐ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন যে, আগামী ১ ডিসেম্বর থেকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করে শারীরিক উপস্থিতিতে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।

এরপর ১ ডিসেম্বর থেকে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে শারীরিক উপস্থিতিতে কার্যক্রম শুরু হয়।

এদিকে করোনা মহামারির নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রতিরোধ ১১ দফা বিধিনিষেধ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। যা ১৩ জানুয়ারি থেকে কার্যকর হবে।