আগামী ১৫ ও ১৬ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন
মোহাম্মদ খাইরুল আমিন
•
22 ফেব্রুয়ারি 2022, 03:29 দুপুর
•
268 বার পঠিত
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) ২০২২-২০২৩ সেশনের কার্যকরী কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ ও ১৬ মার্চ এ নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সমিতির সম্পাদক মো. রুহুল কুদ্দুস (কাজল) এ তফসিল ঘোষণা করেন। আইনজীবী সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
নির্বাচনী তফসিল অনুযায়ী আজ থেকে ৩ মার্চ পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। আগামী ৩ মার্চ বিকেল সাড়ে ৫টায় মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ৬ মার্চ বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ঘোষণা করা হয়।