শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আগামী ১৫ জুলাই পর্যন্ত বিধিনিষেধ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

অনলাইন নিউজ পোর্টাল • 17 জুন 2021, 10:19 দুপুর • 749 বার পঠিত
আগামী ১৫ জুলাই পর্যন্ত বিধিনিষেধ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধিতে চলমান বিধিনিষেধ আরো একমাস বাড়ানো হয়েছে। আগামী ১৫ জুলাই পর্যন্ত বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছ, সব সরকারি, বেসরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত এবং আর্থিক প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা যাবে। তবে দেশের পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার, বিনোদনকেন্দ্রে বন্ধ থাকবে। জনসমাগম হয় এ ধরনের সামাজিক (বিবাহোত্তর অনুষ্ঠান, জন্মদিন, পিকনিক পার্টি) রাজনৈতিক ও ধর্মীয় আচার অনুষ্ঠান বন্ধ রাখতে হবে।

এছাড়া খাবারের দোকানগুলো সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত খাবার সরবরাহ করতে পারবে। অর্ধেক আসন খালি রেখে ক্রেতাদের বসাতে পারবে। অর্ধেক যাত্রী নিয়ে স্বাস্থ্যবিধি মেনে গনপরিবহন চলাচল করতে পারবে এবং বাধ্যতামূলক যাত্রী ও বাস সংশ্লিষ্টদের মাস্ক ব্যবহার করতে বলা হয়েছে।

কোভিড-১৯ এর উচ্চ ঝুঁকি জেলাগুলোতে জেলা প্রসাশকেরা বিশেষজ্ঞ কারিগরি কমিটির সঙ্গে বসে নিজ নিজ এলাকায় বিধিনিষেধ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।