শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আগামী ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউনে শিল্প কারখানা খোলা থাকবে

অনলাইন নিউজ পোর্টাল • 11 এপ্রিল 2021, 07:38 বিকাল • 127 বার পঠিত
আগামী ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউনে শিল্প কারখানা খোলা থাকবে

  আগামী ১৪ এপ্রিল থেকে  কঠোর লকডাউনে শিল্প কারখানা খোলা থাকবে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ শিল্প মালিকদের আশ্বস্ত করেছে। (১১ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ’র সহ-সভাপতি মোহাম্মদ হাতেম।
  কঠোর লকডাউনের সময় শিল্প কারখানা খোলা থাকবে। এসব কারখানায় কাঁচামাল সরবরাহকারী যানবাহন চলাচল করবে। ব্যাংক মালিকদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে আমদানি-রপ্তানি সেবা দেবে ব্যাংকগুলোর বিশেষ ব্যবস্থায়। যদি লকডাউন এক সপ্তাহের বেশি হয় তখন সাত দিন পরে ব্যাংক খোলা থাকবে।