শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আগামী ১০ মের মধ্যে চীন থেকে পাঁচ লাখ করোনার টিকা আসবে

অনলাইন নিউজ পোর্টাল • 03 মে 2021, 03:33 দুপুর • 208 বার পঠিত
আগামী ১০ মের মধ্যে চীন থেকে পাঁচ লাখ করোনার টিকা  আসবে

 ১০ মের মধ্যে চীন থেকে পাঁচ লাখ করোনার টিকা  আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান তিনি।

'ভ্যাকসিন যেখানে পাওয়া যাবে, সেখান থেকেই আনা হবে। এ ছাড়া অ্যাস্ট্র্যাজেনেকা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ যথাসময়ে পাওয়ার চেষ্টা করা হচ্ছে। আগামী ১০ মের মধ্যে চীন থেকে পাঁচ লাখ করোনার ভ্যাকসিন আসবে।'

'স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ঈদ পর্যন্ত খোলা থাকবে, না মানলে বন্ধ করে দেওয়া হবে, জরিমানা করা হবে। তিনি বলেন, 'আন্তজেলা পরিবহন বন্ধ থাকবে। তবে জেলার ভেতরে গণপরিবহন চলবে। এক জেলার গাড়ি অন্য জেলায় প্রবেশ করতে পারবে না- এমন প্রস্তাবনা প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে।

লকডাউন চলাকালে আন্তজেলা ট্রেন ও নৌযোগাযোগও বন্ধ থাকবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।