শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আফ্রিকায় ভয়াবহ রূপ নিয়েছে করোনা

অনলাইন নিউজ পোর্টাল • 04 জুলাই 2021, 05:03 বিকাল • 157 বার পঠিত
আফ্রিকায় ভয়াবহ রূপ নিয়েছে করোনা

আফ্রিকায় কোভিড-১৯-এর অতিসংক্রামক ভারিয়্যান্ট ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ অনুযায়ী, ছয় সপ্তাহ ধরে আফ্রিকাজুড়ে প্রতি সপ্তাহে ২৫ শতাংশ হারে কোভিড সংক্রমণ বেড়েছে। এই সংক্রমণ বাড়ার পেছনে দায়ী ডেলটা ভেরিয়্যান্ট।

ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক মাতশিদিসো মোয়েতি করোনার আরও সংক্রমণশীল আলফা ও বেটা ভ্যারিয়্যান্টের দ্রুত বিস্তার সম্পর্কেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। এরই মধ্যে ডেলটা ভেরিয়্যান্ট আফ্রিকাজুড়ে মহামারির হুমকিকে নতুন মাত্রায় নিয়ে গেছে।