শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আফ্রিকার এলাকা ঘানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ১৭

মোহাম্মদ খাইরুল আমিন • 21 জানুয়ারী 2022, 10:36 দুপুর • 635 বার পঠিত
আফ্রিকার এলাকা ঘানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ১৭

পশ্চিম আফ্রিকার দেশ ঘানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫৯ জন। আহতদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। 

দেশটির সরকারের তরফ থেকে হতাহতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিস্ফোরণে ভেঙে পড়েছে পাঁচশ’র মতো ভবন। এতে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণে ভেঙে পড়েছে বেশ কয়েকটি স্থাপনাও। এতে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণে বহু ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। স্থানীয়দের দাবি, স্বর্ণ উত্তোলনের জন্য ট্রাকে করে বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছিলো খনি এলাকায়। এসময় ট্রাকেই বিস্ফোরণ ঘটে। এতে তৈরি হয় ভয়াবহ পরিস্থিতি।

দেশটির পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে, স্বর্ণখনির জন্য বিস্ফোরক বহনকারী একটি গাড়ির সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষের ফলে এ বিস্ফোরণ ঘটে। পুলিশের তরফ থেকে স্থানীয়দের নিরাপদে থাকার জন্য ওই এলাকা ছেড়ে আশপাশের এলাকায় যেতে আহ্বান জানানো হচ্ছে।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংগঠনের (এনএডিএমও) উপ-পরিচালক সেজি সাজি আমেদোনু বলেছেন, পাঁচশটির মতো ভবন ধসে পড়েছে।

জানা গেছে, দেশটির পশ্চিম অঞ্চলের বোগোসো এবং বাউডি শহরের মধ্যে অ্যাপিয়াতে বিস্ফোরণটি ঘটে। এই অঞ্চলে কানাডার মালিকানাধীন একটি স্বর্ণখনি কিনরোস রয়েছে। এই স্বর্ণখনির এক মুখপাত্র জানিয়েছেন, ঘটনাটি কিনরোস স্বর্ণখনি থেকে ১৪০ কিলোমিটার দূরে ঘটেছে।