শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আফ্রিকার দেশগুলোতে ১০০ কোটি ডোজ টিকা দেবে চীন

অনলাইন নিউজ পোর্টাল • 30 নভেম্বর 2021, 08:17 রাত • 337 বার পঠিত
আফ্রিকার দেশগুলোতে ১০০ কোটি ডোজ টিকা দেবে চীন

আফ্রিকার দেশগুলোতে ১০০ কোটি ডোজ টিকা দেওয়ার ব্যবস্থা করছে চীন। এর মধ্যে ৬০ কোটি সরাসরি এবং বিকল্প উৎস হতে ৪০ কোটি ডোজ টিকা সহায়তা দেওয়া হবে। সোমবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এ প্রতিশ্রুতি দিয়েছেন।

এদিন এক সম্মেলনে অংশ নিয়ে তিনি বলেন, কোভিডের বিরুদ্ধে সবাইকে এক হয়ে লড়াই অব্যাহত রাখতে হবে। আমাদের জনগণকে সুরক্ষার দেওয়ার বিষয়টি অগ্রাধিকার দিতে হবে।

এরইমধ্যে আফ্রিকায় ২০ কোটিরও বেশি করোনার প্রতিষেধক টিকা সরবরাহ করেছে বেইজিং। এর বেশিরভাগই নিজেদের উদ্ভাবিত সিনোফার্মের টিকা।

আফ্রিকার দেশগুলোতে চীনের কোম্পানিগুলোকে ১০ বিলিয়নের কম বিনোয়োগ না করতে উৎসাহিত করবেন বলে মন্তব্য করেন চীনা প্রেসিডেন্ট।