আফ্রিকার দেশ মালিতে সেনা অভ্যুত্থান
আফ্রিকার দেশ মালিতে সেনা অভ্যুত্থান ঘটেছে। বিদ্রোহী সেনাদের হাতে গ্রেফতার হয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম বোবাকার কেইতা এবং প্রধানমন্ত্রী বোবো সিসে। স্থানীয় সময় মঙ্গলবার মালির বিদ্রোহী সেনারা দেশটির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী গ্রেফতার করে।
মঙ্গলবার সকালে দেশটির রাজধানী বামাকো থেকে ১৫ কিলোমিটার দূরের একটি প্রধান সামরিক ঘাঁটিতে গুলি ছোড়ার মধ্য দিয়ে এই অভ্যুত্থানের শুরু হয়। সারাদিন বিক্ষিপ্তভাবে রাজধানীতে বিদ্রোহী সেনারা সরকারি ভবনে আগুন দেন। রাতের দিকে সামরিক বাহিনীর জুনিয়র অফিসাররা প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের আটক করেন।
এর আগে গত ১২ জুলাই মালিতে কয়েক মাস ধরে চলা রাজনৈতিক অস্থিরতা থামাতে সাংবিধানিক আদালত ভেঙে দেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম বৌবাকার কেইতা।
দেশটির সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত দুর্নীতি এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতার অভিযোগে আন্দোলন করে আসছিলা সাধারণ মানুষ।