আফ্রিকা মহাদেশের রাষ্ট্র সুদানে অপরাধ আইনে বড় রকমের পরিবর্তন
আফ্রিকা মহাদেশের রাষ্ট্র সুদানের অপরাধ আইনে বড় রকমের পরিবর্তন এনে সংশোধন করা হয়েছে। নতুন আইন অনুযায়ী, এখন থেকে দেশটিতে কেউ ধর্মান্তরিত হলে মৃত্যুদণ্ড দেয়া হবে না। তাছাড়া সুদানে বসবাসরত অমুসলিমরা এখন থেকে মদ্যপান করতে পারবে। সংশোধিত এই আইনে সুদানে বড় রকমের পরিবর্তন এসেছে। এতে জনজীবনেও ব্যাপক প্রভাব পড়েছে। নতুন আইনের জনসম্মুখে বেত্রাঘাতও বাতিল করা হয়েছে। তাছাড়া কোথাও ঘুরতে যেতে পুরুষের থেকে নারীর অনুমতির বিষয়টিও উঠে গেছে।
স্থানীয় এক টেলভশনে দেয়া সাক্ষাৎকারে সুদানের আইনমন্ত্রী বলেন, আমরা সংবিধানের ১২৬ ধারা বাতিল করেছি। এর কারণে দেশের অপরাধ আইনে বড় রকমের পরিবর্তন এসেছে এবং নাগরিকদের মধ্যে ধর্মীয় স্বাধীনতা কার্যকর হয়েছে। সবাই এখন আইনের সমান সুযোগ পাবে। তিনি বলেন, এসব পরিবর্তন সুদানের নাগরিকদের মধ্যে সম-অধিকার নিশ্চিত করতেই করা হয়েছে। মানুষের মধ্যে বৈষম্য সৃষ্টি করে এমন সব ধারা আমরা সংবিধান থেকে বাতিল করেছি। মানবাধিকার লঙ্ঘন হয়- এমন সব আইনই সুদান থেকে চলে গেছে। এখন থেকে এখানে মানুষ আরও সাচ্ছন্দে বসবাস করতে পারবে।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, সুদানে বসবাসরত ৩ শতাংশ মানুষ অমুসলিম। দেশটিতে ১৯৮৩ সালে সব রকম মদ্যজাত পণ্য নিষিদ্ধ করা হয়। নতুন আইনে মদ্যজাত পণ্যের ওপর অমুসমিদের নিষেধাজ্ঞা তুলে দেয়া হয়েছে।