শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আফগানিস্তানের তালেবান বিদ্রোহী ও পুলিশের মধ্যে বন্দুকযুদ্ধ

অনলাইন নিউজ পোর্টাল • 13 আগস্ট 2020, 09:00 রাত • 1,403 বার পঠিত
আফগানিস্তানের তালেবান বিদ্রোহী ও পুলিশের মধ্যে বন্দুকযুদ্ধ

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের রাজধানী কুন্দুজ সিটিতে তালেবান বিদ্রোহী ও পুলিশের মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে। এতে ৬ বিদ্রোহী ও দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন।

বৃহস্পতিবার প্রাদেশিক সরকারের মুখপাত্র এসমাতুল্লাহ মুরাদি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয় সময় সকাল ১১ টায় কুন্দুজের চরখাব এলাকায় একদল তালেবান বিদ্রোহীরা নিরাপত্তা চৌকিতে হামলা চালায়। ফলে সেখানে বন্দুকযুদ্ধ শুরু হয়। স্থানীয় সময় দুপুর ২ টায় ওই বন্দুকযুদ্ধ শেষ হয়।