শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আফগানিস্তানের শিয়া মসজিদে বোমা হামলার দায় স্বীকার করেছে আইএস

অনলাইন নিউজ পোর্টাল • 09 অক্টোবর 2021, 08:22 রাত • 285 বার পঠিত
আফগানিস্তানের শিয়া মসজিদে বোমা হামলার দায় স্বীকার করেছে আইএস

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর কুন্দুজের একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। 

শুক্রবার জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে যান ধর্মপ্রাণ মুসল্লিরা। নামাজ চলাকালীন সময় হঠাৎই বিষ্ফোরণের ঘটনা ঘটে। এতে প্রাণ যায় অন্তত ৫০ জনের। আহত হয়েছেন আরও বহু মানুষ।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হামলায় ৪৬ জন নিহত এবং ১৪৩ জন আহত হয়েছেন। হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। আফগানিস্তানের দুই স্বাস্থ্য কর্মকর্তা জানান, হামলায় নিহতের সংখ্যা ৭০ থেকে ৮০ জনের মতো।