শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আফগানিস্তানের সেনাবাহিনীর বিমান হামলায় তালেবান নিহত

অনলাইন নিউজ পোর্টাল • 23 জুলাই 2020, 01:44 দুপুর • 245 বার পঠিত
আফগানিস্তানের সেনাবাহিনীর বিমান হামলায় তালেবান নিহত

আফগানিস্তানের সেনাবাহিনীর বিমান হামলায় তালেবান গোষ্ঠীর অন্তত ৪৫ কমান্ডার ও সাধারণ সদস্য নিহত হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশের আদরাসকান শহরে তালেবানের এক সমাবেশে চালানো বিমান হামলায় ৪৫ তালেবান সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১৬ জন

হেরাত প্রদেশের প্রাদেশিক গভর্নরের মুখপাত্র বলেন, তালেবান কমান্ডার ও সাধারণ সেনারা যখন সন্ত্রাসী হামলার পরিকল্পনা করতে বৈঠক করছিল তখন ওই বিমান হামলা চালানো হয়।

এদিকে বুধবার আফগানিস্তানের সেনাবাহিনী সেদেশের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশ থেকে দায়েশের (আইএস) চার সদস্যকে আটক করেছে। কাবুল থেকে পাওয়া আরেক খবরে জানা গেছে, আফগানিস্তানের সামানগান প্রদেশে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে দেশটির তিন ট্রাফিক পুলিশ নিহত হয়েছেন।

সম্প্রতি আফগান সরকারের সঙ্গে শান্তি প্রক্রিয়া শুরু করেছে তালেবান। এ প্রক্রিয়ার অংশ হিসেবে সরকার হাজার হাজার তালেবান সদস্যকে মুক্তি দিয়েছে, বিনিময়ে তালেবানও আফগান সরকারের শত শত বন্দিকে ছেড়ে দিয়েছে।