শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, নিহত ৪

অনলাইন নিউজ পোর্টাল • 04 আগস্ট 2021, 10:40 দুপুর • 276 বার পঠিত
আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, নিহত ৪

আফগানিস্তান রাজধানী কাবুলের বিলাসবহুল শেরপুর এলাকায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে। আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী ও কয়েকজন সংসদ সদস্যের বাড়িতে গত মঙ্গলবার রাতে একযোগে চালানো হামলা প্রতিহত করা হয়েছে। সেখানে কয়েকটি ছোট বিস্ফোরণ ও প্রচণ্ড গুলিবর্ষণের শব্দ শোনা যায়। এ সময় দুই সশস্ত্র ব্যক্তি আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, ওই ঘটনায় ‘সব হামলাকারীকে হত্যা’ করা হয়েছে। খবর এ এফপির। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বলা হয়েছে ৪ হামলাকারী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।  
 
মূলত, আফগান প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ মোহাম্মাদির বাসভবন লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে খবরে দাবি করা হয়েছে।
সাবেক আফগান ভাইস প্রেসিডেন্ট ইউনুস কানুনি এক টুইট বার্তায় বলেছেন, বিসমিল্লাহ খানের বাসভবনের পাশে গাড়িবোমা বিস্ফোরণ ঘটানো হলেও এ সময় তিনি সেখানে ছিলেন না।এই হামলায় চারজন নিহত ও ২০ জন আহত হয়েছে।

কাবুলের শেরপুর এলাকায় আফগান প্রতিরক্ষামন্ত্রী, কয়েকজন সংসদ সদস্য ও বেশ কয়েকজন পদস্থ সরকারি কর্মকর্তা বসবাস করেন।

এমন সময় রাজধানী কাবুলে এ হামলা চালানো হলো যখন আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে সেনাবাহিনীর সঙ্গে তালেবানের তুমুল সংঘর্ষ চলছে এবং দেশটির বিশাল এলাকা তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে।