আফগানিস্তানের মূল বিমানঘাঁটি ত্যাগ করেছে মার্কিন সেনারা
অনলাইন নিউজ পোর্টাল
•
02 জুলাই 2021, 07:58 বিকাল
•
356 বার পঠিত
প্রায় ২০ বছর পর আফগানিস্তানে নিযুক্ত মার্কিন সেনারা দেশটির বাগরামে অবস্থিত বিমানঘাঁটি ত্যাগ করেছে। আফগানিস্তান থেকে নিজেদের সেনা প্রত্যাহারের ঘোষণার অংশ হিসেবে শুক্রবার সেনাদের সরিয়ে নিল যুক্তরাষ্ট্র।
মার্কিন সেনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাগরামের এই ঘাঁটি কাবুল থেকে ৪০ কিলোমিটার দূরে অবস্থিত। এখান থেকেই তালেবান ও বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা পরিচালনা করা হতো।
তবে আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী ঘাঁটিটির নিয়ন্ত্রণ পেয়েছে কি না তা এখনও নিশ্চিত করা যায়নি।
পূর্ব ঘোষণা অনুযায়ী জোট বাহিনীর ১৯টি দেশ আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নিচ্ছে। এরইমধ্যে জার্মানি, ইতালি ও পর্তুগাল সেখান থেকে সব সেনা ফিরিয়ে নিয়েছে।