আফগানিস্তানের বাগরাম থেকে সব মার্কিন সেনা সরিয়ে নিয়েছে
অনলাইন নিউজ পোর্টাল
•
03 জুলাই 2021, 10:23 দুপুর
•
572 বার পঠিত
অনেক দিন যাবৎ এই ঘাঁটি নিয়ে লড়াই চলছিল যুক্তরাষ্টের সাথে। যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনীর সেনাবাহিনী আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি ছেড়ে চলে গেছে। জানা গেছে, দুই দশক ধরে তালেবানবিরোধী লড়াইয়ের কেন্দ্রে ছিল এই ঘাঁটি।
সেই বাগরাম ঘাঁটি থেকে সেনাবাহিনী প্রত্যাহার করে নিল যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী। ব্রিটিশ সংবাদমাধ্যম এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, চলতি বছরের ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সেনাবাহিনী প্রত্যাহার করে নেওয়া হবে।
টুইন টাওয়ারে হামলার ২০ বছর পূর্ণ হবে ওইদিন। দুই দশক আগে টুইটন টাওয়ারে চালানো হামলায় প্রায় তিন হাজার মানুষ নিহত হয়েছিল। তার জেরে আফগানিস্তানে তালেবানদের উৎখাতে নামে যুক্তরাষ্ট্র।