শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আফগানিস্তানে কুরআন খতম ও দোয়া মাহফিলে ভয়াবহ বিস্ফোরণ

অনলাইন নিউজ পোর্টাল • 19 ডিসেম্বর 2020, 11:51 রাত • 234 বার পঠিত
আফগানিস্তানে  কুরআন খতম ও দোয়া মাহফিলে ভয়াবহ বিস্ফোরণ

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান আজ এক বিবৃতিতে  বলেন, গজনী প্রদেশের গিলান উপশহরে পবিত্র কুরআন খতম ও দোয়া মাহফিলে গাড়ি বোমা বিস্ফোরণে ১৫ জন বেসামরিক ব্যক্তি নিহত ও ২০ জন আহত হয়েছেন।

তিনি বলেন, স্থানীয় সময় গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রতিবেদন অনুযায়ী, গজনীর গিলান নগরীর আয়োজন এলাকায় অবস্থিত একটি বাড়িতে কুরআন খতম ও দোয়া মাহফিল চলাকালীন সময় বিস্ফোরক পূর্ণ জারঞ্জ প্রকৃতির একটি ডিভাইস বিস্ফোরিত হয়েছে। দুর্ভাগ্যক্রমে, এই ঘটনায় ১৫ জন বেসামরিক নিহত ও ২০ জন আহত হয়েছেন। এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী বা ব্যক্তি বিস্ফোরণের দায় স্বীকার করেনি। সূত্র: ইকনা