আফগানিস্তানে ভূমিকম্প, ১৫ জনের মৃত্যু
মোহাম্মদ খাইরুল আমিন
•
07 অক্টোবর 2023, 06:53 বিকাল
•
248 বার পঠিত
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে আজ শনিবার এক শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪০ জন।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, আজ শনিবার স্থানীয় সময় ১১টার দিকে হেরাত প্রদেশের জিন্দা জান জেলায় ভূমিকম্পের ঘটনাটি ঘটে। রয়টার্সকে দেশটির দুর্যোগ মন্ত্রণালয়ের মুখপাত্র মোল্লা জান সায়েক এই তথ্য রয়টার্সকে নিশ্চিত করেন।
জিওলজিক্যাল সার্ভে থেকে জানা যায়, ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৩। এর উৎপত্তি হেরাতের ৪০ কিলোমিটার উত্তরপশ্চিমে ভূপৃষ্ঠের ১৪ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পে অনেকগুলো ভবন ধসে পড়ে। তাই মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ আটকা পড়ে আছেন বলে জানা গেছে।
এই ভূমিকম্পে হেরাতের গ্রামীণ ও পার্বত্য এলাকাগুলোতে ভূমিধসের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।