শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আফগানিস্তানে তালেবানের যুদ্ধে ২৮ পুলিশ নিহত

অনলাইন নিউজ পোর্টাল • 24 সেপ্টেম্বর 2020, 08:01 রাত • 700 বার পঠিত
আফগানিস্তানে তালেবানের যুদ্ধে ২৮ পুলিশ নিহত

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে নিরাপত্তা চৌকিতে হামলা চালিয়েছে তালেবান বাহিনী। এতে পুলিশের ২৮ সদস্য নিহত হয়েছেন। দেশটির সরকারি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

তালেবানের এক মুখপাত্র ক্বারী মোহাম্মদ ইউসুফ আহমদি এই হামলার দায় স্বীকার করেছে। ইউসুফ জানায়, ওই এলাকায় পুলিশ সদস্যদের আত্মসমর্পণ করতে বলা হয়েছিলো। তবে তারা আত্মসমর্পণ করতে অস্বীকার করে। এরপর তালেবান তাদের ওপর হামলা চালিয়ে তাদের হত্যা করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় আরেক কর্মকর্তা জানান, এ হামলায় কমপক্ষে ২৮ জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে তিন পুলিশ সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলেও জানান তিনি।

এবাদি আরো জানান, আফগান সেনাবাহিনী তৎক্ষণাৎ ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্যদের বাঁচাতে পারেনি। তবে পরবর্তীতে ওই নিরাপত্তা চৌকিগুলোতে নজরদারি বাড়িয়েছে তারা।