আফগানিস্তানে তালেবানের সঙ্গে সংঘর্ষে ৭ পুলিশ সদস্য নিহত
অনলাইন নিউজ পোর্টাল
•
12 অক্টোবর 2020, 06:58 বিকাল
•
753 বার পঠিত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় ২টি প্রদেশের চেকপয়েন্টে তালেবান মুজাহিদদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে সাত পুলিশ সদস্য নিহত হয়েছেন। এছাড়া আরো ছয়জন আহত হয়েছেন।
সোমবার স্থানীয় বিভিন্ন সূত্র জানিয়েছে, রোববার রাতে বাগলান প্রদেশের দু’টি জেলার দাহান-ই-লারখাব পুলিশ চেকপয়েন্টে তালেবান মুজাহিদদের সঙ্গে সংঘর্ষে চার পুলিশ সদস্য নিহত হন। এছাড়া আরো দুইজন আহত হন। সংঘর্ষে এক জন মুজাহিদও শাহাদৎ বরণ করেন বলে জানা গেছে।
এক জেলা কর্মকর্তা জানান, প্রতিবেশী তাকহার প্রদেশেও একইভাবে মুজাহিদদের সঙ্গে সংঘর্ষে ৩ পুলিশ সদস্য নিহত ও আরো চার পুলিশ আহত হয়েছেন। সেখানে কয়েকজন মুজাহিদের প্রাণহানির কথাও উল্লেখ করেন তিনি।