শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় ৫ তালেবান নিহত ও আহত ৪ জন

অনলাইন নিউজ পোর্টাল • 13 ডিসেম্বর 2021, 08:06 রাত • 349 বার পঠিত
আফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় ৫ তালেবান নিহত ও আহত ৪ জন

আফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় পাঁচ তালেবান সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। গতকাল রবিবার দেশটির পারওয়ান প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।

পারওয়ানের নিরাপত্তা বিভাগের প্রধান জানান, গতকাল প্রদেশে গাড়ি উল্টে গেলে তালেবানের পাঁচ সদস্য নিহত ও চারজন আহত হন।

পারওয়ানের পুলিশপ্রধান জানান, বাগরামের দুই লেনে দুর্ঘটনাটি ঘটে।

গত ১৩ নভেম্বর থেকে দেশে অন্তত সাতটি বড় ধরনের নিরাপত্তাসংক্রান্ত ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৬৩০ জন নিহত বা আহত হয়েছেন।