আফগানিস্তানে সামরিক অভিযানে ৭৫ তালেবান যোদ্ধা নিহত
রবিবার আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে সামরিক অভিযানে ৭৫ তালেবান নিহত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আফগান সেনাবাহিনী তালেবানের কাছ থেকে পুনরায় প্রদেশটির আরঘান্দাব জেলার নিয়ন্ত্রণ নিয়েছেন।
আর রাহা হাসপাতালে সকল চিকিৎসায় থাকছে ৩০% ছাড়। বিস্তারিত –https://www.facebook.com/ar.raha.hospital/
প্রাদেশিক পুলিশ পরিচালকের দফতর জানিয়েছে, নিহতদের মধ্যে তালেবানের বেশ কয়েকজন কমান্ডার ছিলেন। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কান্দাহার ছাড়াও জাবুল, কুনার, নানগরহার এবং তাকহার প্রদেশেও তালেবানের বিরুদ্ধে নির্মূল অভিযান চালানো হয়েছে। এসব অভিযানেও বেশ সংখ্যক তালিবান যোদ্ধা নিহত হয়েছে।
এদিকে তালেবান যোদ্ধারা আফগান নিরাপত্তা বাহিনীর অভিযানের নিন্দা জানিয়ে প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে। তারা রাজধানী কাবুলে নিরাপত্তা বাহিনীর সদস্যদের হত্যার দাবি করেছে।