শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আফগানিস্তানে অবস্থান করছে পাকিস্তানি সংগ্রামী সদস্য: জাতিসংঘ

অনলাইন নিউজ পোর্টাল • 26 জুলাই 2020, 05:08 বিকাল • 270 বার পঠিত
আফগানিস্তানে অবস্থান করছে পাকিস্তানি সংগ্রামী সদস্য: জাতিসংঘ

আফগানিস্তানে এই মুহূর্তে ৬০০০ থেকে ৬,৫০০ পাকিস্তানি সংগ্রামী রয়েছে বলে জাতিসংঘের এক রিপোর্টে দাবি করা হয়েছে। এই পাকিস্তানি সংগ্রামীদের অধিকাংশই তেহরিক-ই তালিবান পাকিস্তানের সদস্য।

জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের ওই রিপোর্টে আরো বলা হয়, এটা দু'টি দেশের জন্যই হুমকির কারণ। জাতিসংঘের অ্যানালাইটিকাল সাপোর্ট অ্যান্ড স্যাংশন মনিটরিং টিমের এটি ২৬ তম রিপোর্ট। ইসলামিক স্টেট, আল-কায়েদা বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনের উপর নজর রেখে এই রিপোর্ট তৈরি করা হয়।

সূত্রের খবর, জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের ১২৬৭ মনিটরিং কমিটির জমা দেয়া রিপোর্ট এর ভিত্তিতে এই রিপোর্টটি তৈরি হয়েছে।

রিপোর্টে উল্লেখ করা হয়, আফগানিস্তানের মাটিতে সব থেকে বেশি সংখ্যক যে সংগ্রামীদের উপস্থিতি রয়েছে, তারা তেহরিক-ই তালিবান পাকিস্তান। পাকিস্তানের একাধিক নাশকতার দায় নেয় এই তেহরিক-ই তালিবান পাকিস্তান। 

জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, তেহরিক-ই তালিবান পাকিস্তানের অনেক প্রাক্তন সদস্যই এখন ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড লেভান্ত-খোরাসানে যোগ দিয়েছে। এ সংগঠনটি চাইছে বিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে ছিটিয়ে সংগ্রামী সংগঠনগুলোকে এক ছাতার তলায় নিয়ে আসতে।