আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৫৬ জন তালেবান নিহত
অনলাইন নিউজ পোর্টাল
•
29 আগস্ট 2020, 07:51 বিকাল
•
346 বার পঠিত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে নিরাপত্তা বাহিনীর গত দুই দিনের অভিযানে অন্তত ৫৬ জন তালেবান নিহত হয়েছে। শনিবার আফগান সেনাবাহিনীর এক বিবৃতিতে এ খবর জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, কুন্দুজ প্রদেশের সংঘাতপূর্ণ ইমাম সাহিব এলাকায় যুদ্ধবিমানের সাহায্যে এ অভিযান চালানো হয় এবং নিহতদের মধ্যে সশস্ত্র গ্রুপের স্থানীয় তিন কমান্ডার রয়েছেন।
সেনাবাহিনীর সিনিয়র কমান্ডার জানান, সেখানে অভিযান চলাকালে আরো ৩৭ তালেবান আহত হয়। এ ব্যাপারে তালেবানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন মন্তব্য পাওয়া যায়নি।