শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আফগানিস্তানে মন্ত্রীর বাড়িতে হামলার দায় স্বীকার করেছে তালেবান

অনলাইন নিউজ পোর্টাল • 04 আগস্ট 2021, 04:45 দুপুর • 258 বার পঠিত
আফগানিস্তানে মন্ত্রীর বাড়িতে হামলার দায় স্বীকার করেছে তালেবান

গতকাল মঙ্গলবার রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলের শেরপুর এলাকায় প্রতিরক্ষামন্ত্রী ও কয়েকজন সংসদ সদস্যের বাড়িতে একযোগে চালানো হামলার দায় স্বীকার করেছে তালেবান।

তবে আজ বুধবার তালেবান এ হামলার দায় স্বীকার করে বলেছে, কেবল প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ মোহাম্মাদিকেই নয়, আগামীতে আরও অনেকের বাড়িতেই এ ধরনের হামলা হবে।খবর স্পুটনিকের।
এদিকে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, মঙ্গলবার রাতে ‘সব হামলাকারীকে হত্যা’ করা হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বলা হয়েছে ৪ হামলাকারী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

মূলত, আফগান প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ মোহাম্মাদির বাসভবন লক্ষ্য করে এ হামলা চালানো হয়।