শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আফগানিস্তানে গুরুত্বপূর্ণ ২টি সীমান্তবর্তী এলাকা দখলে নিল তালেবান

অনলাইন নিউজ পোর্টাল • 09 জুলাই 2021, 08:57 রাত • 680 বার পঠিত
আফগানিস্তানে গুরুত্বপূর্ণ ২টি সীমান্তবর্তী এলাকা দখলে নিল তালেবান

আফগানিস্তানে জেলার পর জেলা দখলে নিচ্ছে তালেবানরা। এবার গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী দুটি এলাকা দখলে নিল গোষ্ঠীটি। শুক্রবার তালেবান এ দুই এলাকার দখল নেয়।

শুক্রবার স্থানীয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, তাজিকিস্তান সীমান্তের পর এবার ইরান-আফগান সীমান্ত দখলে নিয়েছে তালেবান যোদ্ধারা।

বৃহস্পতিবার আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের হেরাত প্রদেশে ইরানের সঙ্গে স্থল বাণিজ্যের অন্যতম পথ সীমান্তবর্তী শহর ইসলাম কালা এবং তুর্কমেনিস্তানের সঙ্গে দুটি স্থল বাণিজ্যপথের একটি সীমান্তবর্তী শহর তোড়গুন্দি দখলে নিয়েছে তালেবান। এর আগে গত সপ্তাহে ইরান, তাজিকিস্তান, তুর্কিমেনিস্তান, চীন ও পাকিস্তান সীমান্তে আফগান বাহনীর ওপর হামলা জোরদার করে সশস্ত্র এই গোষ্ঠীটি।

সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে দেখা যাচ্ছে, তালেবানরা আফগানিস্তান ও ইরানের সীমান্তবর্তী অঞ্চলে ইরানি সীমান্ত বাহিনীর সঙ্গে কথা বলছেন। এই দুই গুরুত্বপূর্ণ সীমন্তবর্তী এলাকা দখলের বিষয়টি নিশ্চিত করেছে তালেবান। 

প্রদেশের কয়েকটি সূত্র জানিয়েছে, তালেবানের যোদ্ধাদের আসার খবর পেয়ে ইসলাম কালা কাস্টমস অফিসের কর্মকর্তা এবং নিরাপত্তা বাহিনীর অসংখ্য সদস্য সীমান্ত অতিক্রম করে ইরানে পালিয়ে গেছে।  

উল্লেখ্য, ইসলাম কালা স্থলবন্দর আফগানিস্তানের গুরুত্বপূর্ণ একটি বাণিজ্যপথ।  প্রতি মাসে এ বন্দর থেকে সরকারের আয় প্রায় ২০ মিলিয়ন মার্কিন ডলার।