শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আফগানিস্তানে একটি আন্তর্জাতিক বিমানঘাঁটিতে হামলা

অনলাইন নিউজ পোর্টাল • 03 মে 2021, 01:27 দুপুর • 327 বার পঠিত
আফগানিস্তানে একটি আন্তর্জাতিক বিমানঘাঁটিতে হামলা

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের মধ্যে গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক বিমানঘাঁটিতে হামলা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি আফগানিস্তানে ‘সীমাহীন যুদ্ধ’র অবসান ঘটানোর ঘোষণা দিয়েছেন। তারই আলোকে গত শনিবার থেকে সেনা প্রত্যাহার শুরু হয়েছে।

আফগানিস্তানে মোতায়েন মার্কিন সামরিক বাহিনীর মুখপাত্র সনি লেগেট এক টুইটার পোস্টে নিশ্চিত করেছেন যে, রোববার কান্দাহার বিমানঘাঁটি পরোক্ষ হামলার শিকার হয়েছে। তবে এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটে নি কিংবা সম্পত্তির কোনো ক্ষতি হয় নি। যে রকেট দিয়ে হামলা চালানো হয় তা মার্কিন সেনারা ধ্বংস করেছে। সনি লেগেট বলেন, তালেবান যদি আবার সহিংসতার দিকে ফিরে যায় তাহলে তা হবে অত্যন্ত দুঃখজনক।