আফগানিস্তানে বন্যায় অন্তত ২০ জন নিহত
আফগানিস্তানে বন্যায় ৪৮ ঘণ্টার মধ্যে অন্তত ২০ জন মারা গেছেন। সোমবার এই তথ্য জানিয়েছেন দেশটির একজন দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা। তিনি জানান, প্রচণ্ড বৃষ্টির কারণে হাজার হাজার বাড়ি ঘর নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি ভূমি।
আফগানিস্তান এই বছর একের পর এক নানারকম প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়ে যাচ্ছে। খরা কাটিয়েছে তারা। বড় ধরনের ভূমিকম্পের শিকার হয়েছে যাতে অন্তত হাজার খানেক মানুষ মারা গেছেন।
‘‘২০ জন মারা গেছে। লোগার প্রদেশে বন্যার কারণে আরও ৩৫ জন আহত হয়েছেন-’’ আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র মোহাম্মদ নাসিম হাক্কানি এই কথা বলেছেন।
তিনি সরকারের পক্ষ থেকে এই কথা বললেও বেসরকারি হিসেব আরও বেশি মৃত্যুর কথা বলছে।
গত বছরের আগস্টে দেশের ক্ষমতায় ফিরে আসার পর তালেবান সরকারকে দুর্যোগের সঙ্গে লড়তে হচ্ছে। এজন্য তাদের সাহায্য প্রর্থনাও করতে হচ্ছে।
‘‘আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিশেষ করে মুসলিম দেশগুলো ও মানবতা নিয়ে কাজ করা সংগঠনগুলোর কাছে এই বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি সহায়তা চেয়েছি-’’ তালেবান সরকারের মূখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সোশাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিও বার্তায় এই কথা বলেছেন।