আফগানিস্তানে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১০০ জন
অনলাইন নিউজ পোর্টাল
•
27 আগস্ট 2020, 10:20 দুপুর
•
96 বার পঠিত
আফগানিস্তানে পারওয়ান প্রদেশে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১০০ জনে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। প্রবল বৃষ্টিতে বুধবার ভোরে রাজধানী কাবুল থেকে উত্তরে প্রদেশটিতে আকস্মিক এ বন্যা সৃষ্টি হয়। এ সময় মানুষ ঘুমিয়ে ছিলো।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বন্যায় প্রদেশের রাজধানী শহরে চারিকরের বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংস্তূপে পরিণত হয়েছে ৫০০টিরও বেশি বাড়িঘর।
মাটির নিচে চাপা পড়ে আছে অনেক মানুষ। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকর্মীরা মৃতদের সংখ্যা প্রকাশ করছে। এতে দেখা গেছে, এখন পর্যন্ত ১০০ জনকে মৃত উদ্ধার করা হয়েছে। আহত ১০০ ছাড়িয়ে গেছে। পারওয়ান কর্তৃপক্ষের আশঙ্কা, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।