আফগানিস্তানে আকস্মিক বন্যায় ২শ’র বেশি লোকের প্রাণহানি : জাতিসংঘ
মোহাম্মদ খাইরুল আমিন
•
11 মে 2024, 07:07 বিকাল
•
272 বার পঠিত
আফগানিস্তানের উত্তরাঞ্চলে আকস্মিক বন্যায় একটি প্রদেশে ২শ’ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। জাতিসংঘ শনিবার এ কথা জানায়।
জাতিসংঘের অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা এএফপি’কে জানায়, শুক্রবার ভারী বৃষ্টিপাতের ফলে ব্যাপক বন্যার সৃষ্টি হলে বাঘলান প্রদেশে ২শ’ জনেরও বেশি মানুষের মৃত্যু ও হাজার হাজার ঘরবাড়ি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।