শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আফগানিস্তান থেকে তল্পিতল্পা গুটিয়ে নিচ্ছে মার্কিনিরা

অনলাইন নিউজ পোর্টাল • 26 এপ্রিল 2021, 11:52 দুপুর • 656 বার পঠিত
আফগানিস্তান থেকে তল্পিতল্পা গুটিয়ে নিচ্ছে মার্কিনিরা

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণা অনুযায়ী আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এ লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে সরঞ্জাম হস্তান্তরের কাজ শুরু করার কথা জানানো হয়েছে।

আফগানিস্তানে নিয়োজিত মার্কিন সেনা অধিনায়ক জেনারেল অস্টিন স্কট মিলার ২৫ এপ্রিল এ-সংক্রান্ত প্রস্তুতির কথা সাংবাদিকদের জানান।

জেনারেল মিলার বলেন, তাঁর কাছে এখন একগাদা নির্দেশ রয়েছে। সুশৃঙ্খলভাবে মার্কিন সেনা প্রত্যাহারের অংশ হিসেবে সামরিক স্থাপনগুলো ও সংশ্লিষ্ট সরঞ্জাম আফগান নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করা হয়েছে।

প্রেসিডেন্ট বাইডেন চলতি মাসের শুরুর দিকে ঘোষণা দেন, আগামী ১১ সেপ্টেম্বরের আগেই আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হবে। আর আগামী ১ মে থেকে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হবে।