শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আফগানিস্তান ইস্যুতে গোল টেবিলে বসেছে যুক্তরাষ্ট্র, ভারত ও রাশিয়া

অনলাইন নিউজ পোর্টাল • 08 সেপ্টেম্বর 2021, 06:11 বিকাল • 191 বার পঠিত
আফগানিস্তান ইস্যুতে গোল টেবিলে বসেছে যুক্তরাষ্ট্র, ভারত ও রাশিয়া

আফগানিস্তানে চলমান পরিস্থিতির বিভিন্ন ইস্যুতে বৈঠকের জন্য ভারতে সফরে এসেছেন মার্কিন তদন্ত সংস্থা সিআইএ প্রধান উইলিয়া জে বার্নস। মঙ্গলবার যখন সরকার ঘোষণা করেছে তালেবান। তার কয়েক ঘণ্টার মধ্যেই দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন তিনি।

সিআইএ প্রধানের সফর এবং এর এজেন্ডা নিয়ে ভারত ও আমেরিকান কর্মকর্তারা প্রকাশ্যে মুখ খুলছেন না। তবে বেশ কয়েকটি সূত্র এই সফর এবং এর আলোচ্যসূচির কথা নিশ্চিত করেছেন।

এদিকে সিআইএ প্রধান যখন দিল্লি সফর করছেন, একই সময়ে ভারতে রয়েছেন রাশিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিকোলাই পাত্রুশেভ। তিনিও আফগান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্যই দিল্লি গিয়েছেন।

ইতোমধ্যে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন তিনি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পাত্রুশেভ মঙ্গলবার দুই দিনের সফরে দিল্লিতে পৌঁছান। সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পররাষ্ট্রমন্ত্রী সুব্রমানিয়াম জয়শঙ্করের সঙ্গে দেখা করার কথা রয়েছে তার।