আফগান সরকারকে স্বীকৃতি দেবে না বাংলাদেশ-পররাষ্ট্র প্রতিমন্ত্রী
অনলাইন নিউজ পোর্টাল
•
09 সেপ্টেম্বর 2021, 08:32 সকাল
•
358 বার পঠিত
আফগানিস্তানের অন্তর্র্বতীকালীন সরকারকে বাংলাদেশ স্বীকৃতি দেবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, তালেবানদের নীতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। আফগানিস্তানের উন্নয়নে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের মতো বহুপাক্ষিক উদ্যোগ নেওয়া হলে তাতে বাংলাদেশ সমর্থন করবে।
গত ৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে প্রধান করে আফগানিস্তানে অন্তর্র্বতীকালীন সরকার ঘোষণা করেছে তালেবান। এতে ডেপুটি হিসেবে কাজ করবেন তালেবানের সহ-প্রতিষ্ঠাতা আব্দুল গনি বারাদার। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সিরাজুদ্দিন হাক্কানিকে।