শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আফগান বাহিনী তালেবান কারাগার থেকে ৪১ জনকে উদ্ধার করেছে

অনলাইন নিউজ পোর্টাল • 28 মে 2021, 09:40 রাত • 857 বার পঠিত
আফগান বাহিনী তালেবান কারাগার থেকে ৪১ জনকে উদ্ধার করেছে

আফগান বাহিনী সোমবার রাতে পশ্চিম হেরাত প্রদেশের তালেবান কারাগার থেকে নিরাপত্তা বাহিনীর ১৯ জন সদস্যসহ ৪১ জনকে উদ্ধার করেছে। স্পেশাল অপারেশন বাহিনী এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, প্রদেশের পশতুন জারঘোন জেলার মারওয়া গ্রামে এই অভিযান শুরু করা হয়। অভিযানের সময় সাত তালেবান নিহত হয়েছে।  

এতে বলা হয়েছে, অভিযান চলাকালীন অস্ত্র জব্দ করা হয়েছে এবং তালেবানদের ছয়টি মোটরসাইকেল ধ্বংস করা হয়েছে।  

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রোববার রাতে উত্তর বাঘলানের একটি অভিযানে তালেবান কারাগার থেকে নিরাপত্তা বাহিনীর আট সদস্যকে মুক্ত করা হয়েছে। বাঘলান-ই-জাদিদের অমরখিল গ্রামে এই অভিযান শুরু করা হয় এবং বন্দী করে রাখা নিরাপত্তা বাহিনীর সদস্যদের মুক্তি দেওয়া হয়।