শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ১০

মোহাম্মদ খাইরুল আমিন • 21 মার্চ 2025, 03:29 দুপুর • 248 বার পঠিত
আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ১০

নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নের মৌহিনীপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে দুজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে বড় বাড়ি বংশের মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ও জান মাহমুদ বাড়ির শামসু মেম্বারের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়। নিহতরা হলেন আমিন (২৩) ও বাশার (৩৫), তারা সালাম গ্রুপের সদস্য।

স্থানীয়দের মতে, পূর্ব বিরোধের কারণে সালামের বংশের লোকেরা কিছুদিন ধরে এলাকায় অনুপস্থিত ছিলেন। শুক্রবার সকালে তারা এলাকায় প্রবেশের চেষ্টা করলে শামসু মেম্বারের অনুসারীরা বাধা দেয়, এতে সংঘর্ষ হয় এবং আমিন ও বাশার নিহত হন। আহত হন অন্তত ১০ জন।

আহতদের মধ্যে দুই বংশেরই লোকজন রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। আহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, এলাকার পরিস্থিতি এ মুহূর্তে শান্ত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে কাজ করছে পুলিশ। নিহতদের লাশ রায়পুরা হাসপাতালে রাখা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।