শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আধ ঘণ্টায় সাড়ে ১০ হাজার কোটি টাকার তরঙ্গ বিক্রি

মোহাম্মদ খাইরুল আমিন • 31 মার্চ 2022, 04:11 দুপুর • 341 বার পঠিত
আধ ঘণ্টায় সাড়ে ১০ হাজার কোটি টাকার তরঙ্গ বিক্রি

নিলামে সাড়ে ১০ হাজার কোটি টাকার বেশিতে তরঙ্গ বিক্রি করল টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি। দুটি ব্যান্ডের নিলাম ছিল। দেশের চার মোবাইল অপারেটর প্রতিষ্ঠান মিলে বিটিআরসির কাছ থেকে ১ হাজার ২৩৫ মার্কিন ডলার বা ১০ হাজার ৫৪৫ কোটি ৭০ হাজার টাকার তরঙ্গ কিনল। 

আজ বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই নিলাম শুরু হয়ে। সকাল সাড়ে ১১টায় শুরু নিলামের আধ ঘণ্টার মধ্যে ২ দশমিক ৩ গিগাহার্টজ ও ২ দশমিক ৬ গিগাহার্টজ ব্যান্ডের ১৯০ মেগাহার্টজ তরঙ্গ বিক্রি হয়ে যায়। তবে ২ দশমিক ৩ গিগাহার্টজ ব্যান্ডের ৩০ মেগাহার্টজ তরঙ্গ অবিক্রিত থাকে।

দশ মেগাহার্টজের ব্লক ধরে প্রতি মেগাহার্টজ তরঙ্গের ভিত্তিমূল্য ছিল ১৫ বছরের জন্য ৬ মিলিয়ন মার্কিন ডলার। 

দেশের শীর্ষ দুই মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন ও রবি ২ দশমিক ৬ গিগাহার্টজ ব্যান্ডের ৬০ মেগাহার্টজ করে ১২০ মেগাহার্টজ তরঙ্গ কিনে নেয়।

এছাড়া আরেক প্রতিষ্ঠান বাংলালিংক ২ দশমিক ৩ গিগাহার্টজ ব্যান্ডের ৪০ মেগাহার্টজ আর রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটক একই ব্যান্ডের ৩০ মেগাহার্টজ তরঙ্গ কেনে।