শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আবরার ফাহাদের স্মৃতিস্তম্ভ ভাঙায় ডা. জাফরুল্লাহর তীব্র নিন্দা

অনলাইন নিউজ পোর্টাল • 08 অক্টোবর 2020, 10:08 রাত • 98 বার পঠিত
আবরার ফাহাদের স্মৃতিস্তম্ভ ভাঙায় ডা. জাফরুল্লাহর তীব্র নিন্দা

বুয়েট  ছাত্র আবরার ফাহাদের স্মৃতিতে নির্মিত ‘স্তম্ভ’ ভেঙে ফেলায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে এক প্রেসবিজ্ঞপ্তিতে তিনি এ নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

আবরারের স্মৃতিস্তম্ভ ভাঙাকে পৈশাচিক উল্লেখ করে জাফরুল্লাহ চৌধুরী বলেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগ তাদের আগের চরিত্র থেকে বেরিয়ে আসতে পারেনি। যাদেরকে খুশি করার জন্য আবরারকে হত্যা করা হয়েছে সে আধিপত্যবাদেরা এখনো সক্রিয় রয়েছে। তাদেরকে খুশি করার জন্যই আবরারের স্মৃতিস্তম্ভটি ভাঙা হয়েছে।


শিক্ষাঙ্গনকে মেধাশূন্য করতে যারা সক্রিয় তাদেরকে চিহ্নিত করে শাস্তির দাবিও করেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।