শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আবরার ফাহাদ: আসামিদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করার আদেশ

অনলাইন নিউজ পোর্টাল • 11 নভেম্বর 2021, 07:06 বিকাল • 355 বার পঠিত
আবরার ফাহাদ: আসামিদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করার আদেশ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় আগামী রোববার আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করার নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার  ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালত এই নির্দেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর আবু আব্দুল্লাহ ভূইয়া বিষয়টি জানিয়েছেন। 

এ মামলার মোট ২৫ আসামির মধ্যে ২৪  জনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। আজ কারাগারে আটক ২২ আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর তাদের উপস্থিতিতে আসামি অনিক সরকার পক্ষে তার আইনজীবী যুক্তি উপস্থাপন শেষ করেন। এরপর আদালত আগামী 

এদিকে গত ২৪ অক্টোবর রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল যুক্তিতর্ক উপস্থাপনে পলাতক তিন আসামিসহ ২৫ জনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে দাবি করেন। এরপর গত ২৫ অক্টোবর থেকে এ মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। এর আগে গত ১৪ সেপ্টেম্বর বিচারক আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ ও ৪৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ পড়ে শোনান। এ সময় বিচারক তাদের প্রশ্ন করেন, আপনারা দোষী না নির্দোষ? উত্তরে তারা নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করেন। এরপর আদালত যুক্তিতর্ক উপস্থাপনের বুধবার দিন ধার্য করেন।