শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে

মোহাম্মদ খাইরুল আমিন • 21 অক্টোবর 2024, 12:53 দুপুর • 298 বার পঠিত
আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে

আজ সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে ।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

এতে বলা হয়, চট্টগ্রাম বিভাগের দ্’ুএক জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে।
 
গতকাল রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে ৩৪ দশমিক ৫ ডিগ্রি এবং সর্বনিম্ন তেঁতুলিয়া ১৯  ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকায় বাতাসের গতিবেগ ছিলো উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ০৮-১২ কি. মি.।

সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ০৫ টা ২৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ০৫ টা ৫৯ মিনিটে।