শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আবেদন প্রত্যাখ্যান করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন নিউজ পোর্টাল • 26 আগস্ট 2020, 09:45 রাত • 178 বার পঠিত
আবেদন প্রত্যাখ্যান করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বেশির ভাগ সদস্য দেশ ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের মার্কিন আবেদন প্রত্যাখ্যান করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘে নিযুক্ত মার্কিন স্থায়ী প্রতিনিধি কেলি ক্র্যাফট বলেছেন, নিরাপত্তা পরিষদ ‘সন্ত্রাসীদের’ পক্ষ নিয়েছে।

তিনি নিরাপত্তা পরিষদের ১৩ সদস্যদেশকে আক্রমণ করে বলেন, এই পরিষদ তার পথ হারিয়ে ফেলেছে এবং ‘সন্ত্রাসীদের’ পক্ষ অবলম্বন করছে। মার্কিন প্রতিনিধি দাবি করেন, তার দেশ ইরানের বিরুদ্ধে আইনসম্মতভাবেই স্ন্যাপব্যাক ম্যাকানিজম চালু করার আবেদন জানিয়েছিল এবং নিরাপত্তা পরিষদ এটির বিরোধিতা করে বরং আইন ভঙ্গ করেছে।

তিনি এমন সময় এ দাবি করলেন যখন যুক্তরাষ্ট্র ২০০৮ সালের মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে যাওয়ার কারণে ওই সমঝোতার স্ন্যাপব্যাক ম্যাকানিজম চালু করার যোগ্যতা হারিয়েছে। মঙ্গলবার রাতে নিরাপত্তা পরিষদের বৈঠকে এর বেশিরভাগ সদস্যদেশ আইনের এই দিকটির প্রতি ইঙ্গিত করে যুক্তরাষ্ট্রের আবেদন প্রত্যাখ্যান করেছে।