শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আবাসিক ভবনে রাশিয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ৬

মোহাম্মদ খাইরুল আমিন • 18 অক্টোবর 2022, 08:02 সকাল • 272 বার পঠিত
আবাসিক ভবনে রাশিয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ৬

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর ইয়েস্কে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় অন্তত ছয়জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। জানা যায় স্থানীয় সময় গত সোমবার উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিমানটি বিধ্বস্ত হয়।

আরো জানা যায় ,যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে একটি বহুতল ভবনে ভয়াবহ ভাবে আগুন ধরে যায়। এছাড়া ওই ভবনের বেশ কয়েকটি ওপরের তলা ধসে পড়ে। পুরো এলাকা আচ্ছন্ন হয়ে যায় কালো ধোঁয়ায়।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটি একটি এসইউ-৩৪ বোমারু বিমান ছিল। সোমবার সন্ধ্যায় প্রশিক্ষণ চলার সময় এর একটি ইঞ্জিনে আগুন ধরে গেলে এ দুর্ঘটনা ঘটে। তবে বিমানটি বিধ্বস্ত হওয়ার আগেই এর পাইলট বেরিয়ে আসতে সক্ষম হন।

রাশিয়ার জরুরি পরিষেবার বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি জানায়, ভবনের পাঁচটি ফ্লোরে আগুন ধরে যায়। এর মধ্যে ওপরের ফ্লোরগুলো ধসে পড়ে এবং এর আশপাশের আরো ৫৪টি ভবন ক্ষতিগ্রস্ত হয়। ওই ভবনে বসবাস করে ৬০০ মানুষ।

বিমান বিধ্বস্তের ঘটনায় স্থানীয় একটি স্কুলের ছাত্র-ছাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়। জাতীয় ও আঞ্চলিক কর্তৃপক্ষকে আগুনে ভুক্তভোগীদের “সকল প্রয়োজনীয় সহায়তা” দেওয়ার নির্দেশ দিয়েছে ক্রেমলিন।

প্রায় ৯০ হাজার জনসংখ্যার শহর ইয়েস্কে একটি বড় রাশিয়ান বিমানঘাঁটি রয়েছে। শহরটি ব্যবহৃত হয়ে আসছে যুদ্ধবিমান প্রশিক্ষণের ক্ষেত্র হিসেবে।