শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

আবারও বেড়েছে করোনায় দৈনিক মৃত্যু ও শনাক্তের সংখ্যা

অনলাইন নিউজ পোর্টাল • 02 ডিসেম্বর 2021, 09:50 সকাল • 455 বার পঠিত
আবারও বেড়েছে করোনায় দৈনিক মৃত্যু ও শনাক্তের সংখ্যা

 ফের করোনায় বিশ্বে দৈনিক মৃত্যু ও শনাক্তের সংখ্যা বেড়েছে। গত ১দিনে বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে ৮ হাজারের বেশি মানুষ মারা গেছেন।  নতুন করে ভাইরাসে আক্রান্ত  হয়েছেন সাড়ে ৬ লাখের বেশি।
 
 ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী,  গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায়   মারা গেছেন ৮ হাজার ১৭৬ জন। যা আগের দিনের চেয়ে পাঁচ শতাধিক বেশি। এ পর্যন্ত করোনায় মোট প্রাণ হারিয়েছেন ৫২ লাখ ৪১ হাজার ৫৪১ জন।
একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৫৯ হাজার ১৪২ জন। এ নিয়ে মোট করোনায় আক্রান্ত বলে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ কোটি ৩৭ লাখ ১৪ হাজার ৪৯৪ জনে।