শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আবারও আজারবাইজানে আর্মেনীয় সেনাদের গুলিবর্ষণ

মোহাম্মদ খাইরুল আমিন • 11 ফেব্রুয়ারি 2022, 12:08 দুপুর • 329 বার পঠিত
আবারও আজারবাইজানে আর্মেনীয় সেনাদের গুলিবর্ষণ

আবারও উত্তপ্ত হয়ে উঠছে বিতর্কিত সীমান্ত এলাকা নাগোর্নো-কারাবাখ অঞ্চল। এই অঞ্চল নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়া যুদ্ধবিরতিতে সম্মত হলেও থামেনি যুদ্ধ। প্রায়ই দুই দেশ একে অপরের প্রতি যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের অভিযোগ আনে। নতুন করে আজারবাইজান অভিযোগ করছে, ফের আর্মেনিয়ার সেনারা তাদের সেনা অবস্থান লক্ষ্য করে গুলি চালিয়েছে।
এ ব্যাপারে বৃহস্পতিবার আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, কালবাজার সংলগ্ন আর্মেনিয়ার ইয়োকহারি সরজা স্থাপনা থেকে তাদের সেনাবাহিনীর জেইলিক স্থাপনা লক্ষ্য করে ধারাবাহিকভাবে গোলা নিক্ষেপ করেছে। আজারবাইজানের সেনাবাহিনীও হামলার মোক্ষম জবাব দিয়েছে।