শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

৯টি দেশ পেল ‘লাব্বাইতুম’ নামের বিশেষ সম্মাননা

onp24 • 10 জুলাই 2023, 03:48 দুপুর • 404 বার পঠিত
৯টি দেশ পেল ‘লাব্বাইতুম’ নামের বিশেষ সম্মাননা

চলতি বছর করোনাকালের দীর্ঘ ৩ বছর পর বৃহৎ পরিসরে পবিত্র হজ অনুষ্ঠিত হয়েছে। এবছর পবিত্র পালন করতে বিভিন্ন দেশের ১৮ লাখের বেশি ধর্মপ্রাণ মুসলিম অংশ নেন। সৌদি আরব হজযাত্রীদের উন্নত সেবা দেওয়ায় তিন বিভাগে ৯টি দেশকে বিশেষ সম্মাননা দিয়েছে।

২ জুলাই রবিবার হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তাওফিক আল-রবিয়াহ ও উপমন্ত্রী ড. আবদুল ফাত্তাহ মাশাত শতাধিক দেশের প্রতিনিধিদের নিয়ে মক্কায় অনুষ্ঠিত এ সম্মেলনে ‘লাব্বাইতুম’ নামের এ সম্মাননা দেন।

ইরাক, দক্ষিণ আফ্রিকা ও আজারবাইজানের হজ অফিস যথাসময়ে হজ মৌসুমের প্রাক-প্রস্তুতির প্রক্রিয়া সম্পন্ন করে প্রথম বিভাগে সম্মাননা অর্জন করে। মালয়েশিয়া সবচেয়ে বেশিসংখ্যক হজযাত্রীর সন্তুষ্টি অর্জন করে, দ্বিতীয় বিভাগে সম্মাননা লাভ করে বাহরাইন ও গাম্বিয়ার হজ অফিস। তুরস্ক, কাতার ও সিঙ্গাপুর হজযাত্রীদের সর্বোচ্চ পরিমাণ গুণগত সেবা দিয়ে তৃতীয় বিভাগে সম্মাননা লাভ করে। এদিকে ইরাকের হজ অফিস বিশেষ পুরস্কার অর্জন করে হজের প্রস্তাবিত মান সর্বোচ্চ পরিমাণ বজায় রেখে।

এ ছাড়া সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় সৌদির পাঁচটি কম্পানি বাইত আল-মাশায়ের, আল-কাফ কম্পানি, আল-রাশাদ ক্যাম্প কম্পানি, শামস তাইবা কম্পানি, আজান কম্পানি লিমিটেড সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতা তৈরি করায় সম্মাননা দেওয়া হয়েছে। এছাড়াও হজযাত্রীদের সেবা দেওয়া সৌদির সরকারি ও বেসরকারি ৩৫টির বেশি প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়। সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তাওফিক আল-রবিয়াহ এ সময় আগামী হজ মৌসুমের গুরুত্বপূর্ণ তারিখ ঘোষণা করেন।