৯ ডিআইজি ও ৩০ এসপি বদলি, রমনার ডিসি মাসুদকে পাঠানো হল চট্টগ্রামে
মোহাম্মদ খাইরুল আমিন
•
05 মে 2026, 08:13 রাত
•
87 বার পঠিত
পুলিশে রদবদলের মধ্যে একদিনে আবারো বড় ধরনের পরিবর্তন করা হয়েছে; একযোগে ডিআইজি পদমর্যাদার ৯ জন এবং পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৩০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।
এর একটি আদেশে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের আলোচিত উপকমিশনার (ডিসি) মো. মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার এসপি হিসেবে বদলি করা হয়েছে।