শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

৮০ হাজার মানুষ রাফাহ থেকে পালিয়ে গেছে : জাতিসংঘ শরণার্থী সংস্থা

মোহাম্মদ খাইরুল আমিন • 09 মে 2024, 07:39 বিকাল • 272 বার পঠিত
৮০ হাজার মানুষ রাফাহ থেকে পালিয়ে গেছে : জাতিসংঘ শরণার্থী সংস্থা

ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তাকারী জাতিসংঘ সংস্থা বৃহস্পতিবার বলেছে, গাজা নগরীর দক্ষিণে ইসরাইল সামরিক অভিযান জোরদার করার পর থেকে গত তিন দিনে প্রায় ৮০ হাজার মানুষ রাফাহ থেকে পালিয়ে গেছে।

পরিবারগুলোর অসহনীয় ক্ষতি সম্পর্কে সতর্ক করে ইউএনআরডব্লিউএ এক্স-এ জানায়, ৬ মে ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান জোরদার হওয়ার পর থেকে, অন্যত্র আশ্রয়ের খোঁজে রাফা থেকে পালিয়ে প্রায় ৮০ হাজার মানুষের কেউ কোথাও নিরাপদ নয়। খবর এএফপি’র।