শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

৮ দিন শিথিল কঠোর লকডাউন, প্রজ্ঞাপন জারি

অনলাইন নিউজ পোর্টাল • 13 জুলাই 2021, 11:55 দুপুর • 250 বার পঠিত
৮ দিন শিথিল কঠোর লকডাউন, প্রজ্ঞাপন জারি

করোনাভাইরাস সংক্রমণ রোধে আগামী ১৫ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত শর্তসাপেক্ষে আটদিন চলমান কঠোর লকডাউন শিথিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে আগামী ২৩ জুলাই থেকে ফের কঠোর বিধি-নিষেধ জারি করা হবে।

এতে আরো বলা হয়েছে, কঠোর বিধিনিষেধ শিথিলের পর আগামী ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ফের কঠোর লকডাউন কার্যকর হবে।

এর আগে, গতকাল সোমবার তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কঠোর লকডাউন শিথিলের বিষয়ে জানানো হয়েছিল।

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে গত ১ জুলাই থেকে কঠোর লকডাউন কার্যকর করছে সরকার। এক দফা বাড়িয়ে আগামী ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত সেই লকডাউনের মেয়াদ বাড়ানো হয়।